বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডেমরা ও গুলিস্তানে বাসে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত হেলপারের

বিএনপি ও জামায়াতের ঢাকা হরতালে রাজধানীর ডেমরা ও গুলিস্তানে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
ডেমরায় বাসের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে বাসের হেলপারের দেহ। নিহত হেলপার নাঈম (২২) ওই বাসে রাতে ঘুড়িয়ে ছিলেন। এসময় দগ্ধ হয়েছেন রবিউল (২৫) নামে আরেক হেলপার।

ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, রোববার রাত আনুমানিক ৩টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর থামিয়ে রাখা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ওই সময় বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন ওই পরিবহন দুই হেলপার নাঈম ও রবিউল।

খবর পেয়ে ফায়ার সার্ভিস রাতেই আগুন নির্বাপণ করে। আর এই আগুনে ঘটনাস্থলেই মারা যান নাঈম। মরদেহটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর দগ্ধ রবিউলকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিহত নাঈমের বাবার নাম আলম চৌকিদার ও মা পারভীন বেগম। তার বাড়ি বরিশালের কোতোয়ালি থানায়। বর্তমানে ডেমরা হাজিনগর এলাকায় থাকতেন। আর দগ্ধ রবিউলের বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জে। সেও ডেমরায় থাকেন। তার বাবার নাম হযরত আলী। বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা জানান, রবিউলের শরীরে ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।

এছাড়া রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে শিকড় পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভান। এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি। এছাড়া উত্তরায় বিআরটিসির তিনটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে বাসগুলোর জানালার গ্লাস ভেঙে গেছে।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়েবিস্তারিত পড়ুন

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় ৭ বছর সময়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • দুদকের অনুসন্ধান রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য: আসিফ মাহমুদ
  • প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
  • ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারবিরোধী মতপ্রকাশ করলেই ধরে আনার সংস্কৃতি থেকে বের হতে হবে: রিজভী
  • ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা