সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকাসহ সব সিটিতে বুধবার থেকে চলবে গণপরিবহন

আগামীকাল বুধবার (৭ এপ্রিল) থেকে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলবে।

সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি এলাকার মধ্যে গণপরিবহন চলাচল করবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউন কার্যকরের পর ঢাকাসহ সারাদেশে গণপরিবহন বন্ধ করে দেয়া হলে কর্মস্থলমুখী মানুষ ব্যাপক ভোগান্তিতে পড়ে।

এ নিয়ে নানা পরিসরে আলোচনা চলছিল। এরই পরিপ্রেক্ষিতে সকাল-সন্ধ্যা গণপরিবহন চালুর ঘোষণা এলো।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলবে। তবে ওই সব গণপরিবহন সিটি এলাকার বাইরে যেতে পারবে না এবং বাইরে থেকে অন্য কোনো গণপরিবহন সিটি এলাকায় ঢুকতে পারবে না। সিটি করপোরেশনের আওতার বাইরে কোনো গণপরিবহন চলাচল করবে না।

বুধবার থেকে সব সিটিতে চলবে বাস : কাদেরগত বছরের মার্চে দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর তখন দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সারাদেশে যান ও জনচলাচলে কড়াকড়ি আরোপ করা হয়। মাঝে সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কড়াকড়ি শিথিলের পাশাপাশি ধীরে ধীরে গণপরিবহন চলাচল স্বাভাবিক করে দেয়া হয়।

কিন্তু গত মার্চের শেষ দিক থেকে দেশে সংক্রমণ ও মৃত্যুর আকস্মিক উর্ধ্বগতি দেখা যাচ্ছে। হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে সরকার ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে।

এরই অংশ হিসেবে সারাদেশে গণপরিবহনসহ জরুরি সেবার বাইরে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

তবে সেই সিদ্ধান্তের দুদিনের মাথায়ই অবস্থানে কিছুটা পরিবর্তন আনল সরকার। জনভোগান্তি বিবেচনায় নিয়ে সিটি এলাকায় গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে তারা।

একই রকম সংবাদ সমূহ

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬বিস্তারিত পড়ুন

  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর