শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডি সদর দপ্তর, আগারগাঁও, ঢাকা-এ ঢাকাস্থ দেবহাটা উপজেলাবাসীর প্রানের সংগঠন “দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা”-এর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমিতির উপদেষ্টা পরিষদ সহ দেবহাটার বিভিন্ন এলাকার পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয়।

একই সঙ্গে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায়, অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী এবং সভায় উপস্তিতিদের দাবির ও মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটিকে সমন্নয় করে আগামী দুই বছরের জন্য ওপেন হাউজে সকলের প্রস্তাব ও সম্মতির উপর ভিত্তি করে প্রতিটা পদ নির্ধারন পুর্বক
পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাহাজ্জাত হোসেন হিরু এবং সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সমগ্র আলোচনা সভা ও কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা-এর সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।

নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের নেতৃত্বে ঢাকাস্থ দেবহাটা উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে এই প্রত্যাশা রইল।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা