মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল

রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের মহিমায় অন‍্যতম এক নাম—আনোয়ারুল ইসলাম সজল। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার এই কৃতি সন্তান এবার পেলেন যোগ্যতার স্বীকৃতি। নবগঠিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এই লড়াকু ছাত্রনেতা।

বিগত ফ্যাসিবাদের দুঃসময়ে আনোয়ারুল ইসলাম সজল ছিলেন রাজপথের অকুতোভয় সৈনিক। আন্দোলন করতে গিয়ে দুইবার কারাবরণ এবং দুইবার সরাসরি পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয়েও দমে যাননি তিনি। জেল, জুলুম আর নির্বাসনের চরম কষাঘাত সহ্য করেও বিচ্যুত হননি নিজের আদর্শ থেকে।

জীবনের ঝুঁকি নিয়ে বহুবার হত্যার হুমকির মুখোমুখি দাঁড়িয়েও লড়াই করেছেন গণতন্ত্রের পুনরুত্থানের জন্য।

বিশেষ করে, গত জুলাই বিপ্লবে সম্মুখ সারির একজন যোদ্ধা হিসেবে সজলের ভূমিকা ছিল অনন্য। রাজপথের সেই বীরত্বগাথার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি সরকারের পাট, বস্ত্র ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাকে ‘জুলাই যোদ্ধা’ সম্মাননায় ভূষিত করা হয়।

তৃণমূল থেকে উঠে আসা দেবহাটার এই সূর্যসন্তান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাতক্ষীরাসহ ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সামনের দিনগুলোতেও তিনি একইভাবে বলিষ্ঠ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা সবার।

একই রকম সংবাদ সমূহ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার তার পদ থেকে পদত্যাগ করেছেন। ICT কোচিংবিস্তারিত পড়ুন

বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের

গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলেবিস্তারিত পড়ুন

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ওবিস্তারিত পড়ুন

  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
  • বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত
  • মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ
  • বাংলাদেশের স্বার্থে যখন যেখানে যাওয়া প্রয়োজন সেখানেই যাব : পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির
  • ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব