ঢাকা মেডিকেলের আইসিইউতে আগুন, তিনজনের মৃত্যু


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নতুন ভবনের তৃতীয় তলার আইসিইউতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের পর রোগীদের স্থানান্তরিত করার সময় তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে থাকা যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। তাদের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনেরই সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই নাবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ : অতিরিক্ত প্রেস সচিব
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছেবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন


