রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তরুণীর গোপন ছবি প্রকাশের হুমকি দিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

গোপনে এক তরুণীর ঘুমানো ও পোশাক পরিবর্তনের ছবি এবং ভিডিও ধারণ করতেন হাবিবুর রহমান (২৩)। এরপর এসব ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে একাধিকবার ওই তরুণীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেন।

সবশেষ ১ জুন রাতে ওই তরুণীর বাসায় প্রবেশ করে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করেন হাবিব। তরুণীর এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার (৫ জুন) রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি ভাড়া বাসা থেকে হাবিবকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ২১ বছর বয়সী ভুক্তভোগী ওই পোশাক কর্মী নগরের একটি কারখানায় কাজ করেন। তার পাশের বাসায় থাকেন অভিযুক্ত যুবক হাবিব। শুরুতে তরুণীর বাসায় বিভিন্ন সময় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাকে কুপ্রস্তাব দেন হাবিব। কিন্তু তাতে রাজি না হওয়ায় তরুণীর পোশাক বদলানোর ছবি ও ভিডিও করেন।

দুজনের বাসা পাশাপাশি হওয়ার সুযোগে হাবিব এই কাজ করতেন। এরপর ১ জুন রাতে মেয়েটির বাসায় গিয়ে ছবি ও ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেন। এ বিষয়ে মেয়েটি থানায় অভিযোগ দিলে অভিযান চালিয়ে হাবিবকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, ‘হাবিবের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার কাছ থেকে ভুক্তভোগী তরুণীর অর্ধনগ্ন ছবি ও ভিডিও সম্বলিত একটি মোবাইল জব্দ করা হয়েছে। রোববার সকালে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে হাবিবকে।’

একই রকম সংবাদ সমূহ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি