সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সোমবার (৮ ডিসেম্বর) সকালে তালা উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম।

সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী।

সহযোগীয় ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষ। উক্ত লবি সভায় জালালপুর ও মাগুরা ইউনিয়নের ১৫ জন নারীদলের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ ৩০ জন অংশগ্রহণ করেন।

এ সময় সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশে ১৫৪টি সামাজিক কার্যক্রমের সংশ্লিষ্ট দফতর থেকে ৫৪ টি সেবা কার্ক্রম সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করছে। বিশেষ করে দারিদ্র বিমোচন, পল্লী মাতৃকেন্দ্র, প্রতিবন্ধি পুর্নবাসন ক্ষুদ্রঋণ, সমাজিক নিরাপত্তা(বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধি, দলিত হরিজন, হিজড়া ভাতা) এতিমখানার জন্য ভাতা, ৬টি জটিল রোগের জন্য চিকিৎসা সহায়তা ও হাসপাতালে ভর্তি অসহয় রোগীর জন্য আর্থিক সহায়তা উত্যাদি।

এ সময় তিনি বিভিন্ন ধরনের ভাতা, আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী, সহজ শর্তে ক্ষুদ্র সংক্রান্ত বিষয়েও আলোচনা করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাবিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা প্রেসক্লাবের উন্নয়নকাজের জন্য ২ লাখ টাকা বরাদ্দবিস্তারিত পড়ুন

তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

তালায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষবিস্তারিত পড়ুন

  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় জাতীয় সমবায় দিবস পালিত
  • ‎তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক
  • তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত