শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় এসইপি প্রকল্পের আওতায় প্রকল্প সমাপনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রোজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় প্রকল্প সমাপনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে সাস ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাস এর কার্য নির্বাহী পরিষদের সভাপতি মোঃ আব্দুস সামাদ মোড়ল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসা আনিছুর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ড. আসাদুজ্জামান, সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।
সাস’র প্রোগ্রাম সমন্বয়কারী শাহ আলম’র পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ শফিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদচেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খলিষখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোল্লা সাবীর হোসেন, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,গনেশ দেবনাথ, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক ইয়াকুব আলী শেখ, অধ্যক্ষ মো. আব্দুর রহমান প্রমূখ।

সাস-এসইপি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করে। স্টলের মধ্যে অন্যতম স্টল ছিলো রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশান প্রজেক্ট (আরএমটিপি) এর বিভিন্ন কার্যক্রম সম্বলিত প্রদর্শনী। রেডি টু কুক, রেডি টু ইট, ব্লাক সোলজার ফ্লাই, বিভিন্ন মৎস্য উপকরণ ইত্যাদি ডামি প্রদর্শন আগত অতিথিদের নজর কাড়ে। তারা সাসের এ ধরণের প্রকল্প বাস্তবায়নে এলাকার মাছ চাষীদের আয়বর্ধক কাজ বাস্তবায়নের জন্য সাসকে আন্তরিকভাবে অভিবাদন জানান।

উল্লেখ্য, যে আরএমটিপি প্রকল্প খুলনা ও সাতক্ষীরা জেলায় ৪টি উপজেলায় মোট ৭০০০ মাছ চাষি পরিবারের মাঝে কাজ করছে। প্রকল্পটি বাস্তবায়নে একজন পিসি, একজন ভিসিএফ, একজন এমএন্ডই এবং চারজন এভিসিএফ নিয়োজিত আছে।

একই রকম সংবাদ সমূহ

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা