শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার যুবদল নেতা মোমিনকে বহিষ্কারের ভুয়া প্রেস বিজ্ঞপ্তি!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমিনকে বহিষ্কারের নামে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৭ জুলাই) হাবিবুল ইসলাম হাবিব নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে বিএনপির নাম, লোগো এবং লেটারহেড ব্যবহার করে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে মোমিনকে দল থেকে বহিষ্কারের দাবি করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় যুবদল নেতা আব্দুল মোমিন বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত একটি মিথ্যা প্রচারণা। দলের প্রতি আমার আনুগত্য শতভাগ রয়েছে। কেউ রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু বলেন, “মোমিনের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।” তিনি আরও বলেন, “সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল হাবিব ভাইয়ের নামে একটি ফেক আইডি খুলে বিভিন্ন সময়ে নানা অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।”

তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়া রহমান বলেন, “আমার কাছে বহিষ্কারের কোনো তথ্য নেই। আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। প্রশাসনের কাছে আমাদের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।”

এদিকে বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভুয়া বিজ্ঞপ্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ