রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় গাঁজা চাষীকে গাছসহ গ্রেফতার করেছে পুলিশ

সাতক্ষীরার তালায় ২টি গাজা গাছ সহ দিদারুল মোড়ল (৪২) নামে একব্যক্তিকে আটক করেছে তালা থানা পুলিশ। সে উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের মৃত ইলাহী বক্স মোড়লের ছেলে ও তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর কর্মচারী বলে জানা গেছে।

শক্রবার (৪ নভেম্বর) বিকালে তালা থানা পুলিশের এস আই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কেসমতঘোনা গ্রামে অভিযান চালিয়ে দিদারের ঘেরের আইল থেকে ২টি গাঁজা গাছ উদ্ধার ও দিদার মোড়ল কে আটক করে।

প্রাপ্ত তথ্য ও একাধিক এলাকাবাসি নাম প্রকাশ না করার শর্তে জানান, দিদার দীর্ঘদিন এলাকায় মাদক সেবন ও ব্যবসা করে আসছে। কিসমতঘোনা বিলের মধ্যে তার মাছের ঘেরে গাজা চাষ করছে। গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ গাছ সহ তাকে আটক করেছে।

তারা আরও জানায়, শিক্ষা অফিসের পিয়নের চাকরীর সুবাদে ঘুষ খেয়ে ব্যাপক টাকার মালিক বনে গেছে। সে দাপটে মাদকের ব্যবসা করে এলাকায় উঠতি বয়সের ছেলেদের নষ্ট করে ফেলছে। সন্ধ্যার পরে দেওয়ানীপাড়া বাজার সহ আশ পাশে চলাফেরা করা যায় না।

দিদার মোড়ল জানান, আমি ৪ মাস পূর্বে ঘেরটি ইজারা নিয়েছি। যে জায়গা থেকে গাজা গাছ উদ্ধার করা হয়েছে সেটা আমার সিমানার বাইরে। কারা গাছটি লাগিয়েছে আমার জানা নেই।

তালা থানা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুপুরে ঘেরের পাড় থেকে গাজা গাছ ২ টি উদ্ধার করেছে। এঘটনায় মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার মামলা নং ৩।

একই রকম সংবাদ সমূহ

তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওবিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি,বিস্তারিত পড়ুন

  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা
  • তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা
  • তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন
  • তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
  • তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব