মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ছেলের মারপিটের প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যা!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় কলেজ শিক্ষার্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মোঃ ফারুক হোসেন (৪২)। তিনি কাটাখালি গ্রামের আমজেদ হোসেনের ছেলে ও ধানদিয়ার বেগম খালেদা জিয়া কলেজের এইসএসসি পরীক্ষার্থী সাগর হোসেন বাদশার বাবা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধানদিয়া কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের প্রতিবেশি শিক্ষক মইনুল আমিন মিঠু জানান, বেলা ১২টার দিকে ফারুকের ছেলে বাদশা এইচএসসি (ব্যবহারিক) পরীক্ষা দিতে যাচ্ছিল পরিক্ষা কেন্দ্রে। পথিমধ্যে অশোক মোড় এলাকায় আসলে তার সহপাঠি নয়ন ও লাকির সাথে বাক বিতন্ডা সৃষ্টি হয়। এতে নয়ন ও লাকি বাদশাকে বেধরক মারপিট করে। পরে বাদশা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে ঘটনাটি তার বাবাকে খুলে বলে। পরে বাবা ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে মারপিটে কারণ জানতে চাইলে নয়ন ও লাকি তার মামাকে মুঠোফোনে ডেকে নিয়ে আসে। এক পর্যায়ে তারা তিন জন মিলে বাঁশের লাঠি দিয়ে ফারুক হোসেনকে মারপিট করতে থাকে এতে মারাত্মক আহত হয়। তাৎক্ষনিক সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাবার পথে ত্রিশমাইল এলাকায় এলে তার মৃত্যু হয়। ওই সময় স্থানীয়রা ছুটে আসলে সটকে পড়ে দূর্বৃত্তরা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানান, ফারুক হোসেনের ছেলে সাগর হোসেন বাদশা বেগম খালেদা জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার ব্যবহারিক পরীক্ষা দিয়ে বাদশা তার অপর দুই বন্ধু নয়ন হোসেন ও লাকী হোসেনের সাথে সাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কাটাখালি এলাকায় তুচ্ছ ঘটনায় বাদশা ও তার অপর দুই বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রুপ নেয়। বিষয়টি ফারুক হোসেনের কানে পৌছালে তিনি নয়ন ও লাকিকে বকাঝকা দেন। অপমানের প্রতিশোধ নিতে নয়ন তার মামা কৃষ্ণনগর গ্রামের রুবেল হোসেনকে ফোন দেয়। রুবেল কয়েকজন সন্ত্রাসীকে সাথে নিয়ে লাঠি দিয়ে ফারুক হোসেনকে বেধড়ক পেটায়। এতে ফারুক হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি ত্রিশমাইল এলাকায় মারা যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন বলেন, ফারুক হোসেনের মৃত্যুর খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ

সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা