শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দুই ব্যক্তি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মো. আবু হাশেম।
লিখিত বক্তব্যে আবু হাশেম ও তালার আলাদিপুর গ্রামের আব্দুল আজিজ শিকারী দাবি করেন, তালা উপজেলার ১০৭নং ডাংগা নলতা মৌজার বিআরএস ৪২নং খতিয়ানের ১০৯নং দাগে ০.৩১০০ একর জমি রয়েছে। এর মধ্যে আবু হাশেম ক্রয়সূত্রে এবং আব্দুল আজিজ শিকারী পৈতৃকসূত্রে জমিটি ভোগদখল করে আসছেন। বর্তমানে ওই জমিতে তারা ধান চাষ করেছেন বলেও জানান।
তাদের অভিযোগ, আলাদিপুর গ্রামের এলাহি বক্স শিকারীর ছেলে আব্বাস আলী শিকারী ওই জমি দখলের চেষ্টা করছেন। এ নিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
এছাড়া আব্বাস আলী শিকারী কথিত একটি দলিল দেখিয়ে বিভিন্ন স্থানে তাদের হয়রানি করছেন বলেও অভিযোগ করেন আবু হাশেম ও আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে তারা জমি দখলের চেষ্টা ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্বাস আলী শিকারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছাবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ