বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জায়েদ ইন্টাপ্রাইজের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

সাতক্ষীরার তালায় জায়েদ ইন্টার প্রাইজের উদ্যোগে ও দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলঃ লিঃ এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলায় কর্মরত নির্মান শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল ৯ টায় র‌্যালী তালা মেলা বাজারের জায়েদ ইন্টারপ্রাইজের সামনে থেকে শুরু হয়ে তালা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জায়েদ ইন্টারপ্রাইজের স্বত্তাধিকারী ও তালা বাজার বণিক সমিতির আহবায়ক এস এম নুরুল ইসলাম।
ইমারাত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলঃ লিঃ এর মার্কেটিং এক্সজিকিউটিভ মোঃ মোস্তাফিজুর রহমান।
বক্তব্য রাখেন, তালা উপজেলা ইমারাত শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুণ-অর-রশিদ খোকন, শ্রমিক নেতা কবিরুল ইসলাম, রবিউল ইসলাম, হেকতম আলী, খায়রুল ইসলাম, সরোউদ্দীন লিয়াকত হোসেন প্রমুখ।
এসময় তালা উপজেলা ইমরত শ্রমিক ইউনিয়নের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নেবিস্তারিত পড়ুন

  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় জাতীয় সমবায় দিবস পালিত