শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ধানদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের জনসভা

সেলিম হায়দার ॥ ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে সাতক্ষীরার তালার উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজারগুলোতে চলছে প্রার্থীদের জনসভা ও মিছিল-মিটিং। এই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়াতকলম প্রতীক নিয়ে লড়ছেন প্রাক্তন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম।

বুধবার (৮ মে) উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে তার দোয়াতকলমের দ্বিতীয় নির্বাচনী জনসভা। যে জনসভায় সাধারণ মানুষের উপস্থিতিতে বাঁধভাঙা জোয়ার তৈরি হয়েছে। জনসভায় দলমত নির্বিশেষে ধানদিয়া ইউনিয়নের আ.লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এসময় বিশিষ্ট সমাজসেবক মো. আশরাফ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম, তালা উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ আবুল কালাম, এ্যড. রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান, মো. রফিকুল মল্লিক, পল্লী চিকিৎসক মো. আজিজুর রহমান, সাবেক ইউপি সদস্য বাবলুর রহমান, অধ্যাপক তরুণ কুমার দাশ, বিএনপি নেতা সরদার মুজিবুর রহমান, প্রভাষক মোতাহার হোসেন বুলবুল, প্রভাষক রোকনুজ্জামান প্রমুখ।

এসময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি স্থায়ীভাবে কপোতাক্ষ নদসহ তালা উপজেলার রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলবো। শহরের সকল সুযোগ সুবিধা উপজেলার প্রতিটি ইউনিয়ন, প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে কাজ করবো। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সমন্বয়ে তালার সার্বিক অগ্রযাত্রা বেগবান করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক