রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বিএনপি কর্মী মিন্টুর সংবাদ সম্মেলন

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী জোয়াদ্দার আজহারুল ইসলাম মিন্টু বিএনপির কেউ নয় এমন ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদে তালা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জোয়াদ্দার আজহারুল ইসলাম মিন্টু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সাল থেকে তিনি উপজেলার খলিলনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তৎকালীন ওয়ার্ড সভাপতি মো. রশিদুজ্জামান অসুস্থ হয়ে পড়লে ইউনিয়ন বিএনপির’র মৌখিক সিদ্ধান্তে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন। হামলা- মামলা নিয়ে বিএনপির দু:সময়ে তিনি নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আসলেও সাম্প্রতিক সময়ে কে বা কারা ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইউনিয়ন বিএনপি’র নেতাদের ভুল বুঝিয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে ’বিএনপি’র কেউ নয়’ বলে উল্লেখ করে। এমন মিথ্যা ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তির তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে স্থানীয় বিএনপি কর্মী খলিল আকুঞ্জি বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। দলের দুঃসময়ে তিনি কর্মীদের পাশে থাকেন এবং নানাভাবে সহযোগিতা করেন।

সংবাদ সম্মেলনের সময় তার সাথে খলিলনগরের ওয়ার্ড বিএনপির অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া ও শুভংকরকাটি এলাকার রেকর্ডীয় জমি পাইকগাছাবিস্তারিত পড়ুন

  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ