বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকূলে সরকারী সহায়তা প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপের অনুকুলে সরকারী অনুদান বিতরণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ১৯৬ টি পূজা মন্ডপের অনুকুলে ৫০০ চাল প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।
বক্তব্য রাখেন, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সারধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওঃ শফিদুল্লাহ, আনছার ভিডিপি কর্মকর্তা শিরিনা খাতুন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, খলিসখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন প্রমুখ।
এসময় তালা উপজেলার ১৯৬ টি পূজা মÐপের মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলাবদ্ধতার কারণে পূজায় চলাফেরা করতে সমস্যা হতে পারে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী খুব কঠোর থাকবে। শারদীয় দূর্গোৎসব যাতে সকলে মিলে ভালো ভাবে করা যায় সে জন্য সকলকে সচেতন হতে হবে। সরকারী নির্দেশনা মোতাবেক সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। প্রতিটি ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা এ কাজে সহযোগীতা করবেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ