বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সরকারী অধিগ্রহণকৃত জায়গার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালার আঠারমাইল-কয়রা ভায়া তালায় ২৬৭৬০৪ নং সড়কের বাঁক সরলীকরণে অধিগ্রহণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা জজ আদালত।

রবিবার (২৬ নভেম্বর) অধিকৃত জমির মালিক তালার গোপালপুর গ্রামের অশোক দেবনাথের পক্ষে সুবীর দেবনাথের আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণুপদ পাল এ আদেশ দেন।

মামলার আদেশপত্র সূত্রে জানা যায়, তালা উপজেলার মাঝিয়াড়া মৌজার ৯১৮ নং খতিয়ানের ১৮৩৭ নং দাগ সহ ৬ টি দাগের ১ একর ৬০ শতক জমির মধ্য হতে ৬ শতক জমি ক্রয় করেন অশোক দেবনাথ ও শিরিনা সুলতানা। ওয়ারেশ সূত্রে মালিক হয়ে কাজী ইসরাফিল হক এ জমি বিক্রয় করেন। তিনি তালার মৃত্যু সিরাজুল হকের ছেলে।

মামলার আবেদন পত্রসূত্রে জানা যায়, মামলার বিবাদী রহিমা বেগম ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে জোরপূর্বক জায়গা দখল করে এবং সরকারী তদন্তকারী কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দিয়ে নিজের দখলে রাখেন। তিনি তালার মৃত্যু কাজী জালাল উদ্দীনের মেয়ে। পরবর্তীতে তিনি সরকারী কর্মকর্তাদের যোগসাজসে সরকারী অধিগ্রহণের প্রাপ্য টাকা উঠিয়ে আত্মসাত করেন। যার প্রেক্ষিতে আদালতে মামলা করেন ভূক্তভোগী। যার নং সাতক্ষীরা পি-২৪৫৪/২৩।

ভূক্তভোগী সুবীর দেবনাথ বলেন, ২০১৮ সালে ৩৭৭৩ নং কোবলা দলিলমূলে মাঝিয়াড়া মৌজার ৯১৮ নং খতিয়ানের ১৮৩৬, ১৮৩৭, ১৮৩৮, ১৮৪০, ১৮৪১, ১৮৪৩, ১৮২৯ ও ১৮৩৬ নং দাগের ১ একর ৬০ শতক জমির মধ্য হতে ৬ শতক জমি ক্রয় করে পাঁকা দোকান ঘর তৈরী করি। যার সরকারী হিসেবে মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯৫৬৭১ টাকা। এখনো পর্যন্ত জমি ও দোকান ঘর আমার দখলে আছে। বিবাদী ভূল বুঝিয়ে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে সমুদয় টাকা উত্তোলন করে নেন। সে কারণে আমি বিজ্ঞ আদালতের স্মরনাপন্ন হলে আদালত নিষেধাজ্ঞা আরোপ করেন। এই আদেশের কপি সহকারী কমিশনার (ভূমি), তালা থানা অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট ঠিকাদারকে দেয়া হয়েছে।
এলাকায় না থাকায় বিবাদী রহিমা বেগমের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, আদালতের একটি আদেশ পেয়েছি। আদালতের আদেশ অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক