বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় সাসের ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) : ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর গ্রাহকদের সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর ) সকালে সাসের প্রধান কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এমআরএ নির্বাহী পরিচালক মোঃ নূরে আলম মেহেদী।
সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমআরএ পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।
এমআরএ যুগ্ম পরিচালক প্রদীপ কুমার ঘোষ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাসের কর্মকর্তা খান মোঃ শাহ আলম, গোলাম ফারুক, উন্নয়ন প্রচেষ্টার কর্মকর্তা এ এস এম মুজিবুর রহমান, শিক্ষক গোলাম মোস্তফা,স্বপন কুমার মিত্র,সাংবাদিক সেকেন্দার আবুজাফর বাবু, ঋণ গ্রহণকারী কাকলি মন্ডল,পাপিয়া সুলতান,আব্দুল আহাদ,বিল্লাল হোসেন,আমিনুর ইসলাম,আনোয়ারা বেগম প্রমূখ।
গণশুনানিতে ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে গ্রাহকগণ কীভাবে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করেছেন তা বর্ণনা করেন।
গ্রাহকদের জন্য এমআরএ কর্তৃক চালুকৃত (হটলাইন নম্বর ১৬১৩৩) প্রবর্তনের উদ্যোগ গ্রহণের জন্য তারা এমআরএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব

গার্মেন্টস শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলববিস্তারিত পড়ুন

  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • নভেম্বর থেকে জানুয়ারি মাসে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস