সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় অপহৃত ছাত্রী উদ্ধার, আটক-১

সাতক্ষীরার তালায় অপহরণের পর অপহৃত ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে অপহরণকারী ধ্রুব মন্ডলকে (২১) খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে কলাগাছি গ্রামের গুরুপদ মন্ডলের ছেলে।

অপহৃতের বাবা কৃষ্ণপদ ব্যানার্জী জানান, কলাগাছি গ্রামের গুরুপদ মন্ডলের ছেলে ধ্রুব মন্ডল আমার মেয়েকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। সেই কারণে আমি ভবিষ্যৎতের কথা ভেবে ৩ জুন তালা থানায় একটি সাধারণ ডায়েরি করি। এরপরও আমার মেয়েকে সে বিভিন্ন কৌশলে উত্যক্ত করে। আমার মেয়ে রাজি না থাকায় মঙ্গলবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমার বাড়ির পাশ থেকে ধ্রুব মন্ডল (২১), শান্ত মন্ডল (২১), ধিরাজ বাছাড় (২০), কমলেশ বাছাড় (২১) ও গুরুপদ মন্ডল (৪৫) জোর পূর্বকভাবে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়। পরে তালা থানায় আমি একটি অভিযোগ করলে থানা পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে এবং ধ্রুব মন্ডলকে গ্রেফতার করে। এরপরে কৃষ্ণপদ ব্যানার্জী তালা থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি