বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ইউপি নির্বাচনে নৌকা-৫, বিএনপি-২, ওয়ার্কার্স পার্টি-১, জামাত-১, বিদ্রোহী-২

তালার ১১টি ইউনিয়নে বৈরী আবহাওয়া, বৃষ্টি উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে, বড় ধরনের কোন সমস্যা ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে৷

নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা নৌকা প্রতিক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন ৫জন, বিএনপি দলীয় প্রার্থী ২, ওয়ার্কার্স পার্টি-১, জামাত দলীয়-১ এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী-২জন নির্বাচিত হয়েছেন৷

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিরামহীন ভাবে ভোট গ্রহন চলে৷

১১টি ইউনিয়নের মধ্যে ধানদিয়া ইউনিয়নে বিএনপির মো. জাহাঙ্গীর আলম আনারস প্রতিক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩৫৬ ভোট৷
মটর সাইকেল নিয়ে ২য় স্থানে আছেন দিদারুল ইসলাম, তিনি পেয়েছেন ৪৭৭২ ভোট ৷
নৌকা প্রতিক নিয়ে ৩য় স্থানে আছেন শহিদুল ইসলাম, তিনি পেয়েছেন ১৬৭৩ ভোট ৷

সরুলিয়া ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মাস্টার আব্দুল হাই মটর সাইকেল প্রতিক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি ৫৬৪৬ টি ভোট পেয়েছেন৷
আনারস প্রতিক নিয়ে ৫২৯৫ ভোট পেয়ে ২য় স্থানে আছেন আব্দুর রব পলাশ৷
নৌকা প্রতিক নিয়ে তৃতীয় স্থানে আছেন মতিয়ার রহমান৷

নগরঘাটায় নৌকা প্রতিক নিয়ে মোঃ কামরুজ্জামান লিপু বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ৭৯০৬ ভোট।
নিকটতম প্রতিদন্দি মোঃ জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৩২৭১ ভোট৷

খলিশখালী ইউনিয়নে মোল্লা সাব্বির হোসেন হাতুড়ী প্রতীক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ৬১৮৫ ভোট।
নৌকা প্রতিক নিয়ে মোঃ মোজাফফর রহমান ২য় স্থানে আছেন, তিনি পেয়েছেন ৬১৭৫ ভোট৷

তেতুলিয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে এমএম আবুল কালাম আজাদ বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ১১১৫৬ ভোট৷
চশমা প্রতিক নিয়ে ২য় স্থানে শেখ আফতাব উদ্দিন, তিনি পেয়েছেন ২৩০৯ ভোট৷

তালা সদর ইউপিতে নৌকা প্রতিক নিয়ে সরদার জাকির হোসেন ৭৮৮১ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন৷
নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতিক নিয়ে ২য় স্থানে আছেন এসএম নজরুল ইসলাম, তিনি পেয়েছেন ৭১১৯ ভোট৷

মাগুরা ইউনিয়নে গনেশ দেবনাথ নৌকা প্রতিক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ৪২৯১৷
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাতুড়ী প্রতিক নিয়ে আছেন ২য় স্থানে, তার মোট ভোট ৩৮৪৯৷

ইসলামকাটি ইউনিয়নে জামাত প্রার্থী চশমা প্রতিক নিয়ে অধ্যাপক গোলাম ফারুক বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি ভোট পেয়েছেন ৪৫৩৯টি৷
নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিক নিয়ে আছেন অধ্যাপক সুভাষ সেন, তিনি পেয়েছেন ৩৮৬৫ ভোট৷

জালালপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আনারস প্রতিক নিয়ে এম মফিদুল হক লিটু বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন মোট ৭৪৮৫ ভোট৷
নৌকা প্রতিক নিয়ে ২য় স্থানে আছেন মোঃ রবিউল ইসলাম মুক্তি, তিনি পেয়েছেন ৬২৫৬ ভোট৷

খেশরা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিক নিয়ে মোঃ কামরুল ইসলাম লালটু বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি ভোট পেয়েছেন ৯১৬৬।
নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিক নিয়ে অধ্যাপক রাজিব হোসেন রাজু পেয়েছেন ৭৮৮৬ ভোট৷

উল্লেখ্য যে, জালালপুর ইউনিয়নে কয়েকটি জায়গায় কিছু ধাওয়া পাল্টা ধাওয়া হলেও প্রশাসনের কঠোর হস্তক্ষেপের কারনে তেমন কোন প্রভাব ফেলতে পারেনী, তবে তেতুলিয়া ইউনিয়নে চশমা প্রতিকের এজেন্টসহ ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ পাওয়া গেছে৷

এ বিষয়ে তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় জানান, বৈরী আবহাওয়া থাকা সর্তেও উৎসব মুখর পরিবেশে তালা উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ৭৫% ভোটার ভোট দিয়েছেন৷ ভোট সুষ্ট ও সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে৷

নির্বাচন সম্পর্কে জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবির জানান, নির্বাচন সুষ্ট ও সঠিকভাবে সম্পন্ন হয়েছে৷

একই রকম সংবাদ সমূহ

তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

তালা উপজেলা স্কাউটের নিজস্ব ৪তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন)বিস্তারিত পড়ুন

তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

৯ জুন (মঙ্গলবার) তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুরবিস্তারিত পড়ুন

  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা
  • হাবিবকে সংবর্ধনা দিতে তালা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান
  • তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
  • তালায় নিরাপদ দুধ উৎপাদনে ব্র্যাক ডেইরির প্রশিক্ষণ কর্মশালা
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা : মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা