বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ইউপি নির্বাচনে ৬৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ: প্রচারণা শুরু

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সাতক্ষীরার তালা উপজেলার ১১ টি ইউনিয়নে ৬৩২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়।

এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪৩ জন, সাধারণ সদস্য ৪৫৫ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ প্রাথী তাদের মনোনীত প্রতীক বরাদ্ধ পেয়েছেন।

প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছেন প্রার্থীরা। প্রতীক নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। একই সাথে তাদের উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি কথা বলছেন।

খলিলনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান (টিউবওয়েল), ইসলামকাটি ৫নং ওয়ার্ড সদস্য আল-আমীন (ফুটবল), খলিশখালি ৭, ৮, ৯ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্যা হালিমা বেগম (কলম) প্রতীক পেয়ে বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ও জনগনের পাশে থাকবো। এসময় তারা ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন।

তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন নৌকা প্রতীক পেয়ে মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ইউনিয়ন বাসীর নিকট আগামী ১১ এপ্রিল নৌকা প্রতীকে সকলের নিকট ভোট প্রার্থনা করেন। এর পর থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে নৌকা প্রতীকের প্রচার-প্রচারণা শুরু করেন।

জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পেয়ে বলেন আজ থেকে আমার প্রচারণা শুরু। এসময় তিনি প্রশাসনের নিকট সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচন ও পরিবেশ সবার পক্ষে সমান থাকে তার দাবি জানান এবং ভোটারদের কাছে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, ১১টি ইউনিয়নে যারা মনোনয়ন জমা দিয়ে ছিলো তাদের মধ্যে চেয়ারম্যান, সাধারণ সমস্য এবং সংরক্ষিত সদস্যদের মাঝে সুষ্ঠ্য ভাবে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। এখন থেকে তারা নির্বাচনের আচারণ বিধি মোতাবেক প্রচার-প্রচারণা করতে পারবেন।

তিনি আরো বলেন, তালা উপজেলার তালা সদর, তেতুলিয়া এবং খলিলনগর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
এসময় তিনি নির্বাচন সুষ্ঠ্য ও নিরোপেক্ষ হবে বলেও জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থবিস্তারিত পড়ুন

তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র‍্যালি, আলোচনাবিস্তারিত পড়ুন

  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত