শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরা তালায় পুর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষের ৩০ হাজার টাকার গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী বিষ্ণু চৌধুরী তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে সোমবার জানা যায়, তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের মৃত বাসুদেব চৌধুরীর ছেলে বিষ্ণু চৌধুরীর (৩৭) সাথে একই গ্রামের কাজী হান্নানের ছেলে কাজী নজরুল ইসলাম অরফে রোকনের দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল । তার জের ধরে রোকন গংরা গত মঙ্গলবার (১৪জুলাই) সকালে বিষ্ণু চৌধুরীর পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে বসতবাড়ির পিছনের ৩টি আম গাছ, ১টি ফলন্ত গাব গাছ ও বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ কেটে দেয় । এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী বিষ্ণু চৌধুরী ।

তিনি আরও জানান, রোকন বিভিন্ন সময় আমাকে মামলায় ফাসানোর হুমকি দিয়ে আসছিল । তারই বর্হিপ্রকাশে সে আমার গাছ কেটে আমার বিরুদ্ধেই থানায় অভিযোগ করেছে । আমাকে হয়রানি করতে এ ধরনের কর্মকান্ড করা হয়েছে । রোকনের হুমকি ও হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের উদ্ধর্তন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বিষ্ণুর পরিবার ।

এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দীন ও এএসআই হুমায়ুন ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডেরবিস্তারিত পড়ুন

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

  • তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন
  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব