বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দোকান ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি

তালা বাজারে সোমবার ভোরে শ্যামলী কসমেটিক্স ও মীরা চশমা এন্ড ইলেকট্রনিক্স দোকান চুরি হয়েছে । চোরেরা দোকানের শাটার ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

শ্যামলী কসমেটিক্সর মালিক অমল দত্ত জানান, দোকানের ভেতর ৪৭ হাজার টাকা রেখে রবিবার রাতে বাড়িতে যাই। সোমবার সকালে বাজারে দোকান খুলতে এসে দেখি দোকানের এক পাশে একটি সাটার ভাঙ্গা। দোকান খুলে দেখি নগদ ৪৭ হাজার টাকা ও ৬০ হাজার টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে।

মীরা চশমা এন্ড ইলেকট্রনিক্স দোকানের মালিক শেখ মনিরুল ইসলাম মনি জানান, তার দোকান থাকা ১ লক্ষ ৫০হাজার টাকা ও দুটি মোবাইল সোমবার ভোরে চোরেরা দোকানের সাটার ভেঙ্গে নিয়ে গেছে। তার দোকানের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, ভোর ৫ টা ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে দোকানের সার্টার ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল চুরি করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছি, তদন্ত করে চোরদের সনাক্ত করে অতিদ্রæত আইনের আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তেরবিস্তারিত পড়ুন

  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা