মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় দ্বিতীয় বারের মত নৌকা প্রতীক পাওয়ায় সরদার জাকিরকে সংবর্ধণা

সাতক্ষীরা তালা উপজেলার সদর ইউনিয়নে দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক পাওযায় বর্তমান চেয়ারম্যন ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনকে গণ-সংবর্ধণা দিয়েছেন ইউনিয়নবাসী। সোমবার (১৫ মার্চ) বিকালে নৌকার টিকিট নিয়ে ফেরার পথিমধ্যে উপজেলার জাতপুর বাজারে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন সরদার জাকির হোসেন। সংবর্ধণা শেষে কয়েশ শত মটর সাইকেল যোগে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে তালা সদরে একটি পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সরদার জাকির হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়েছেন। এ নৌকা আমার নয়, আপনাদের। আগামী ১১ এপ্রিল নৌকাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের।’ নেতা-কর্মীদের শ্লোগানে এ সময় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয় আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ^াস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান