শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পানি নিস্কাশনের জন্য নিজেরাই ড্রেন পরিষ্কার করলো এলাকাবাসি

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া বলরামপুর এলাকার অতি জনগুরুত্বপূর্ণ রাস্তায় ড্রেন-কালভার্ট বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ চরম পৌঁছেছে।

পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকা শুক্রবার (২ জুলাই) সকালে বন্ধ কালভার্ট ও পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি।

মোঃ রাজ্জাক শেখ, আকিম উদ্দিন বিশ্বাস, শাহাবাজ শেখ, করিম বিশ্বাসসহ এলাকাবাসির অনেকেই বলেন, ফলেয়া বলরামপুর এলাকার কালভার্ট ও ড্রেন পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকায় ড্রাগন চাষ, হলুদ, কচুরমুখি, আখ চাষের জমিতে পানি জমে ফসলের প্রচুর ক্ষতি হচ্ছে। এছাড়া ফলেয়া বলরামপুর গ্রামে কয়েকটি পাড়া পানি বন্দি থাকছে। বৃষ্টি হলেই পানি জমে ফসলের ক্ষতি হচ্ছে। যে কারণে শুক্রবার সকালে বন্ধ কালভার্ট ও পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি।

মোঃ তহিদুজ্জামান নামের একজন জানান, ‘আমি সাড়ে সাত বিঘা ড্রাগন চাষ করেছি। জমিতে পানি জমে থাকলে গাছগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। এতে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো।’

তিনি আরও বলেন, এলাকার একটি কুচক্রী মহল বিভিন্ন সময় কালভার্টের মুখে আবর্জনা ফেলে পানি চলাচল বন্ধ করে দেয়। যে কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

তালায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষবিস্তারিত পড়ুন

তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রির অপরাধে মেসার্স মিলেনিয়ামবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়

সাংবাদিকদের নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য, ঠিকাদারদের কাছ থেকে কাজের বিপরীতেবিস্তারিত পড়ুন

  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় জাতীয় সমবায় দিবস পালিত
  • ‎তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক
  • তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
  • নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ