শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাতক্ষীরার তালার বীর মুক্তিযোদ্ধা মো. অজিয়ার রহমান গোলদার (৮২) আর নেই। মঙ্গলবার (২৪ মে) রাতে তিনি খুলনার গাজী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিলস্নাহি…রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অজিয়ার রহমান গোলদারের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান জানান, তার বাবা মঙ্গলবার রাতে খুলনার গাজী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি ৯ নম্বর সেক্টরের অধীনে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা ক্যাম্পে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। অজিয়ার রহমান গোলদার ১৯৪০ সালে তালা উপজেলার হরিহরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ১০ নম্বর খেশরা ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুলস্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরম্নল ইসলাম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস