শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ভেজাল দুধ জেলি উদ্ধারসহ ২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদণ্ড

সাতক্ষীরার তালায় ১ হাজার লিটার ভেজাল দুধ ও ৪৫০ কেজি ভেজাল জেলি উদ্ধারসহ দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের ৫লক্ষ টাকা জরিমানা ও দুই বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে ও সোমবার রাত সাড়ে ১১টার সময় পৃথক ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, তালা উপজেলার জেয়ালা গ্রামের মৃত কালিপদ ঘোষের ছেলে প্রশান্ত ঘোষ (৬০) এবং তালা উপজেলার মহান্দী গ্রামের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে গৌর শংকর ঘোষ (৫৫)।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর শরীফ মো.আব্দুল মতিন জানান, মঙ্গলবার দুপুরে জেয়ালা ঘোষপাড়ার নিজ বাড়ি থেকে ১ হাজার লিটার ভেজাল দুধ ও ৩৫০ কেজি ভেজাল জেলিসহ প্রশান্ত ঘোষকে জেয়ালা গ্রাম থেকে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কর্মকর্তারা তাকে আটক করে । পরে আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল কুদ্দুস আটককৃত ব্যক্তিকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা এবং অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে গত সোমবার সন্ধ্যা সময় খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় একটি বাইসাইকেলে করে দুধ পরিবহনের ক্যানে থাকা ভেজাল দুধ তৈরি করা জন্য ১০০ কেজি জেলি উদ্ধারসহ ব্যবসায়ী গৌরি শংকর ঘোষকে আটক করা হয়। পরে ১০০ কেজি জেলিসহ আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। রাতে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস আটককৃত ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা করেন।

তিনি আরো জানান, এর আগে একই অপরাধে গত ১ আগস্ট তারিখে ভ্রাম্যমাণ আদালতে গৌর শংকর ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা ও ৭০০ কেজি ভেজাল জেলি বাজেয়াপ্ত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল কুদ্দুস জানান,শিশু খাদ্য ভেজাল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৫ ধারা অনুযায়ী ৫ লক্ষ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারা অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার