বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শিক্ষকের নেতৃত্বে বসতবাড়িতে হামলা আহত ১

সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের নিয়ে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ই মে) বিকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে। অভিযুক্ত পারভেজ মাহমুদ পলাশ (৩৮) এইচ,এম,এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং হরিহরনগর গ্রামের মৃত গোলাম হোসেন সরদারের ছেলে। এ ঘটনায় আহত ইয়াসিন আরাফাত (২২) তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হরিহরনগর গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত জানান, ‘হরিহরনগর গ্রামের গোলাম হোসেন সরদারের ছেলে পারভেজ মাহমুদ পলাশ এর সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে, সে সব সময়ই জোরপূর্বক আমাদের জমি ভোগ দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে। আমার ও আমার পরিবারের লোকজনের মারপিট ও ক্ষতি সাধনের চেষ্টা করে । এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে পারভেজ মাহমুদ পলাশ এবং তার স্ত্রী খাদিজা খাতুন (৩০) ও কিছু ছাত্রদের নিয়ে দেশীয় অস্ত্রস্বজ্জিত হয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে, একপর্যায়ে পলাশ মাষ্টারের নেতৃত্বে এলোপাতাড়িভাবে আমার উপর হামলা চালায়। এসময় আমাকে বাঁচাতে আমার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের উপরেও হামলা চালায়।’

এঘটনায় অভিযুক্ত শিক্ষক পারভেজ মাহমুদ পলাশ জানান, আমার জমির উপর দিয়ে রাস্তা তৈরী করে দখলের চেষ্টা চালাচ্ছিল, তখন আমি তার বাঁধা দেই। এসময় ছাত্ররা প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছিল। ছাত্র নিয়ে মারপিটের ঘটনা ঘটেনি। এটা অপপ্রচার চালানো হচ্ছে।

এইচ, এম, এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন জানান, ঘটনাটি শুনেছি, তবে কোনো শিক্ষক যদি ছাত্রদের নিয়ে এমন ঘটনা ঘটায় তবে তা দুঃখজনক।

স্থানীয় সাবেক মেম্বার ফারুক হোসেন জানান, ঘটনাটির যখন ঘটে আমি তা শুনে তখন সেখানে যায় এবং গোলযোগ নিষ্পত্তির চেষ্টা করি। কিন্তু পলাশ মাষ্টার তার ছাত্রদের নিয়ে ইয়াসিন আরাফাত ও তার পরিবারের সাথে গোলযোগ করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বৃহস্পতিবার তালা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করদ হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা

তালায় খালের স্বাভাবিক পানিপ্রবাহ, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষবিস্তারিত পড়ুন

তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালায় পরিমাপের চেয়ে কম পেট্রোল বিক্রির অপরাধে মেসার্স মিলেনিয়ামবিস্তারিত পড়ুন

সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়

সাংবাদিকদের নিয়ে একের পর এক আপত্তিকর মন্তব্য, ঠিকাদারদের কাছ থেকে কাজের বিপরীতেবিস্তারিত পড়ুন

  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় জাতীয় সমবায় দিবস পালিত
  • ‎তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তালার শালিখা নদীতে অজ্ঞাতপরিচয় পুরুষের গলিত মরদেহ, উদ্ধারে পুলিশের চেষ্টা
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • তালায় মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ, নিরাপত্তা চাইলেন ঘের মালিক
  • তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
  • তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম দাদুর সভা অনুষ্ঠিত
  • নির্বাচনী হাওয়া: তালার সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জিল্লুর রহমানের গণসংযোগ
  • তালায় কিস্তি আদায়ে গিয়ে এনজিও কর্মীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ