শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘তালা উপজেলার উন্নয়নের অন্তরায় দুর্নীতি’ : যুব সংলাপে বক্তারা

সাতক্ষীরার তালা উপজেলার উন্নয়নের অন্তরায় দুর্নীতি। দুর্নীতির কারণে উপজেলার উন্নয়ন কার্যক্রমগুলো টেকসই হয়নি।

নতুন বাংলাদেশে দুর্নীতি বন্ধ করে তালার জলবন্ধতার স্থায়ী সমাধান, তালা উপশহরে বাইপাস সড়ক, স্থায়ী বাস স্টান্ড, তালা উপশহর সিসি ক্যামেরা আওতায় আনা, তালায় কেন্দ্রীয় ঈদগা তৈরিসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের কথা তুলে ধরেন সংলাপে অংশগ্রহণ করা যুবরা।

সোমবার (৪ নভেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আওতায় তালা শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত সংলাপে এ কথা বলেন যুবরা।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপত্বিতে যুব সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।
প্রধান অতিথি তার বক্তব্যে ৫ আগস্ট দেশে অভ্যুথানে যুব সমাজের অবদানের কথা তুলে ধরে সকলকে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান।
একই সাথে যুবদের বহিঃবিশে^র সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ মানব সম্পদ হিসাবে তৈরি হতে বলেন।

পাশাপাশি প্রধান অতিথি তালা উপজেলায় মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ বন্ধ, শিক্ষার মান উন্নয়নে প্রশাসনের পাশাপশি যুব সমাজসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মজিবুর রহমান প্রমুখ।

সংলাপে মাগুরা ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ছাত্র নেতা আনোয়ার হোসেন, বান্না, যুব নেতা আজমির হোসেন, ইসলামকাটি ইউনিয়ন ক্লাবের সদস্য সুমাইয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার