শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় অনুদান বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জন্য জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ২০২৩-২০২৪ অর্থবছরের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার (অ: দা:) মোঃ তরিকুল ইসলাম এই চেক হস্তান্তর করেন।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন ডা. ফারহাদ জামিল, প্রাইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী মো. টিপু সুলতান শেখসহসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার (অ: দা:) মোঃ তরিকুল ইসলাম জানান, ২০২৩-২০২৪ অর্থবছরের অনুকূলে বরাদ্দকৃত সংগঠনের মধ্যে অফিসার্স ক্লাব, সাতক্ষীরাকে ২৫ হাজার টাকা, সাউদার্ন চ্যারিটেবল ফাউন্ডেশনে ২৫ হাজার টাকা, ড্রীমল্যান্ড অর্গানাইজেশনে ১৬ হাজার টাকা, প্রাইড ফাউন্ডেশনে ১৬ হাজারটাকা, নবদিগন্ত সংস্থায় ১৬ হাজার টাকা এবং মৌসুমী ফাউন্ডেশনে ১৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

অনুদানপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিনিধিরা সমাজকল্যাণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামাজিক ও যুবদের দক্ষতা উন্নয়নে এসব অর্থ কার্যকরভাবে ব্যবহার করার প্রতিশ্রুতি দেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ