বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সাতক্ষীরা শিশু একাডেমি মিলনায়তনে র‌্যালি শেষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিশুদের প্রতি সকল ধরনের নির্যাতন, শোষণ ও সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, শিশু সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স-এর বাস্তবায়নে স্পিকআপ- ইম্পওয়ারিং সিএসও টু প্রোটেক্ট চিল্ড্রেন এন্ড ইয়ুথস ফ্রিডম অফ এক্সপ্রেসন প্রকল্পের আওতায় এবং প্রকল্পের স্থানীয় পর্যায়ের ১১টি সিএসও এ আয়োজনে স্থানীয় পর্যায়ের ১১টি সিএসও যথাক্রমে মিতালী, আরা, সুন্দরবন ফাউন্ডেশন, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিম, অর্জন ফাউন্ডেশন, বেতনা যুব উন্নয়ন সংস্থা, ডিসএবল ওমেন অর্গানাইজেশন, জিডিএফ, প্রভা ও সম্প্রীতি এইড ফাউন্ডেশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম।

আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠনের সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, শিশু ও যুবদের মতামত প্রকাশের সুযোগ তৈরি এবং শিশু অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের জন্য নিরাপদ, সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে শিশু, যুব, সিএসও প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট অংশগ্রহণকারীরা ব্যানার ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়ে অংশগ্রহণ করেন। র‌্যালিটি শিশু নির্যাতন প্রতিরোধ, শিশুদের অধিকার সুরক্ষা এবং নির্যাতনমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন

মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন

‘আইনের অঙ্গনে প্রজ্ঞা, ক্রিকেটের মাঠে শ্রেষ্ঠত্ব’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আইনজীবীদের ক্রিকেটবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের নতুন বাজার থেকে পশ্চিমপাড়া রাস্তাটির বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী
  • আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যু, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ
  • সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে জেলে ১ সপ্তাহেও বাড়ি ফিরেননি
  • সাতক্ষীরায় সম্প্রীতির অনন্য আলোকচিত্রে সেরা মাহফুজ আহমেদ
  • ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা : গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি
  • সাতক্ষীরায় ৪ হাজার ৬৩০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু