বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তিন সপ্তাহ পর ইলিশ ধরা শুরু, উচ্ছ্বসিত জেলেরা

নিষেধাজ্ঞার ২২ দিন শেষে আবারও ইলিশ ধরা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকেই ইলিশ ধরা শুরু হয়েছে নদী ও সাগরে। এতে করে উচ্ছ্বসিত নদী ও সাগর উপকূলের জেলেরা।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উপকূলের জেলেরা জাল, নৌকা ও ট্রলার নিয়ে ইলিশসহ অন্য মাছ শিকারের প্রস্তুতি নেন। মধ্যরাত থেকে শুরু করেন মাছ শিকার।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে মাছ শিকার করে পটুয়াখালীর আলীপুরের মৎস বন্দরে ফিরতে শুরু করেছেন জেলেরা। অনেকেই বেশ মাছ পেয়েছেন।

জেলেরা আশা করছেন, আগামী দিনগুলোতে তারা অনেক বেশি মাছ পাবেন। অনেক জেলেই ঋণ নিয়ে জাল কিনেছেন। তারা আশা করছেন, এবার ঋণের টাকা পরিশোধ করতে পারবেন।

এদিকে এবার ইলিশ বেশি পাওয়া যাবে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তরের ইলিশ সেক্টর।

মৎস্য অধিদপ্তর জানায়, এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার টন। গত ২২ দিন ইলিশ সংরক্ষণ অভিযান কঠোরভাবে বাস্তবায়ন করা হয়। এর ফলে ইলিশের উৎপাদন বেড়েছে। ইলিশের আকার বৃদ্ধি পেয়েছে।

এবার বড় ইলিশও ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে। প্রতি বছরের মতো এবারও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে ১২ অক্টোবর থেকে ২২ দিন পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

একই রকম সংবাদ সমূহ

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন ও একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত হয়েবিস্তারিত পড়ুন

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিয়ে আসতে প্রায় ৭ বছর সময়বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: প্রধান নির্বাচন কমিশনার
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা
  • ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী