মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তেল ও গ্যাস অনুসন্ধান: বাংলাদেশে থাকা চীনা জাহাজে ভারতের নজরদারি

বঙ্গোপসাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) তেল ও গ্যাস অনুসন্ধানকারী চীনের সার্ভে শিপ হাই ইয়াং শি ইউ ৭৬০-এর ওপর ঘনিষ্ঠভাবে নজরদারি করছে ভারতের নৌবাহিনী।

চীনের মালিকানাধীন সিসমিক সার্ভে শিপটি গত বছরের ২৯ ডিসেম্বর রাতে মালাক্কা প্রণালি দিয়ে ভারত মহাসাগর অঞ্চলে প্রবেশ করে এবং জানুয়ারি থেকে বাংলাদেশের ইইজেড অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান শুরু করে। ২০২৩ সালের মে মাসে এর অনুসন্ধান শেষ হবে।

বিভিন্ন সূত্র ভারতের অনলাইন উইওন নিউজকে জানিয়েছে যে, চীনের জাহাজটি ভারতীয় ইউজেডের মধ্যে কোনো ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে চীনের এ জাহাজের ওপর ভারতীয় নৌবাহিনী নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করছে।

গত আগস্টে, চীনের একটি জাহাজ ইউয়ান ওয়াং ৫ শ্রীলংকার হাম্বানটোটা বন্দরে নোঙর করার ঘটনায় নয়াদিল্লি বেশ বিরক্তি প্রকাশ করেছিল। শ্রীলংকা তখন থেকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতিতে কাজ করছে। ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বাড়তে থাকায় ভারতীয় নৌবাহিনী তাদের নজরদারি কার্যক্রম জোরদার করেছে। চীনা জাহাজগুলোকে এই অঞ্চলে অবৈধভাবে না জানিয়ে অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরার সঙ্গে জড়িত অবস্থায় পাওয়া গেছে। চীনের একমাত্র বিদেশি নৌবাহিনীর ঘাঁটিটি জিবুতিতে অবস্থিত।

ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে, ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক উপস্থিতি এবং নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। গুরুগ্রামে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর ইনফরমেশন ফিউশন সেন্টার-ভারত মহাসাগর অঞ্চল (আইএফসি-আইওআর) ভারত মহাসাগরের গতিবিধির ওপর নজর রাখে এবং যে কোনো সংকটের ক্ষেত্রে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করে থাকে।

একই রকম সংবাদ সমূহ

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছবিস্তারিত পড়ুন

  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী