বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তেহরানে দফায় দফায় বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, তেহরান ও ইসফাহানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি প্রজেক্টাইল ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ফুটেজে দেখা যাচ্ছে, শহরের দুইটি স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। তবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।

এ ছাড়া তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে বলে ইরানের দুইটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। সংবাদসংস্থা তাসনিম বলছে, বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া উড়ছে।

প্রেস টিভিও ওই বিমানবন্দরে আগুনের খবর নিশ্চিত করেছে। তবে কী কারণে বিমানবন্দরে আগুন জ্বলছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এ ছাড়া ইরানের উত্তরাঞ্চলে জানজানে দেশটির এক সেনাঘাঁটিতে আগুন জ্বলছে। ইসরায়েলি বিমান হামলার পর সেখানে এখনো আগুন জ্বলছে বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে।

গত শুক্রবার ভোরে ইরানজুড়ে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানে শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এর জবাবে শনিবার ইসরায়েলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপালটি হামলা চলছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা