বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলীয় মনোনয়ন গ্রহণ করলেন দেবহাটার নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থীরা

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সাতক্ষীরার দেবহাটায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকার চেয়ারম্যান প্রার্থীরা। উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলামের নিকট থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ৫নং দেবহাটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্তজা মো. আনারুল হক ও ৪নং নওয়াপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আলমগীর হোসেন সাহেব আলী।

দলীয় চেয়ারম্যান প্রার্থীরা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলামের নিকট থেকে দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করেন।

উল্লেখ্য যে, আগামী ২ নভেম্বর তৃতীয় ধাপের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আল ফেরদাউস আলফা, দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মো. আকবর আলী, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. শওকাত আলী প্রমুখ।

তৃতীয় ধাপে দেবহাটায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকার চেয়ারম্যান প্রার্থীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলামের নিকট থেকে দলীয় মনোনয়ন গ্রহণ করছেন।

এসময় দলীয় চেয়ারম্যান প্রার্থীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন