শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না : প্রধানমন্ত্রী

যারা নৌকার বিরোধিতা করবে তাদের আগামীতে দল ও জনপ্রতিনিধি হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে কেউই রক্ষা পাবে না। দলের সিদ্ধান্ত অমান্যকারীরা ভবিষ্যতে দলের কোথাও মনোনয়ন পাবেন না।

শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভার দ্বিতীয় দিনে মনোনয়ন প্রসঙ্গে অনির্ধারিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বৈঠকে উপস্থিত দুজন সদস্য দলীয় প্রধানের এমন হুঁশিয়ারির কথা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বড় ও জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এ দলে ইউনিয়ন পর্যায়ে অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। কিন্তু একজনকে মনোনয়ন দেওয়া হবে। পর্যায়ক্রমে সবাইকে নানাভাবে মূল্যায়ন করতে হবে। এখন থেকে যারা নৌকার বিরোধিতা করবে তাদের আর দল ও পরবর্তীতে যে কোনো জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হবে না।

তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে অতীতে ভোটে প্রতিদ্বন্দ্বিতাকারী নেতা যতই জনপ্রিয় হোক না কেন, তাদের আর নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হবে না। দলের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এমন সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সময় মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ আবুল হাসানাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. মো. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, রশিদুল আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবী হিসেবে সফলবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন