বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দশ বছর হুইল চেয়ারে অসহায় জীবনযাপন; বিত্তবান‌দের প্রতি সহায়তা কামনা

ময়মন‌সিং‌হের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের রাগামারা এলাকার মো. সোহেল রানা স্কয়ারে এমব্রয়ডারি সেকশনে চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ নভেম্বর কোম্পানির স্টাফ গাড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। এখানে পরীক্ষা করে দেখে যায়, তিন নাম্বার পাইনালস্কট মেরুদণ্ড ভেঙ্গে গেছে। প‌রে অপারেশন ক‌রে দুই সপ্তাহ পর সাভার সি আর পি থেরাপির জন্য পাঠানো হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা ‌নেয় সা‌বেক গা‌র্মেন্টস কর্মী সো‌হেল রানা। চিকিৎসার পর হুইল চেয়ার দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় সোহেল রানাকে।

সি আর পিতে শারীরিক কোন উন্নতি না হওয়ায় ডাক্তার জানান সম্পূর্ণ সুস্থতা অ‌নি‌শ্চিত।

সো‌হেল রানার প্রতি মা‌সে ঔষধ বাবদ আড়াই থে‌কে তিন হাজার টাকার প্রয়োজন পড়ে।

তিনি শারী‌রিক প্রতিবন্ধকতা নি‌য়ে আজ দশ বছর হুইল চেয়ারের সাহা‌য্যে জীবন যাপন কর‌ছেন। দূর্ঘটনার পর অ‌র্থের অভা‌বে স‌ঠিক চি‌কিৎসা কর‌তে না পারায় হাত-পা সহ কোম‌ড়ের নী‌চের অংশ অবস হ‌য়ে প‌রে। এখন খাওয়া দাওয়া সহ প্রস্রাব পায়খানা অ‌ন্যের সাহা‌য্যে কর‌তে হয়।

বর্তমান অবস্থায় সংসার জীব‌নে সো‌হেল রানার স্ত্রী সন্তান‌দের নি‌য়ে অর্থাভা‌বে কষ্টে দিনা‌তিপাত কর‌ছেন। এক দিকে নিজের খরচ অন্যদিকে ছেলে মেয়ে লেখা পড়ার খরচ। অভাব অনট‌নের সংসার। সোহেল রানার সংসারে উপার্জন করার মত কেউ নেই।

একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা প্রত্যাশী অসহায় ওই পরিবার।

সোহেলকে আর্থিক সহযোগিতা করতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন-
বিকাশ- 01751199347, নগদ- 0167915764

একই রকম সংবাদ সমূহ

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। ICTবিস্তারিত পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নবিস্তারিত পড়ুন

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা