রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দীর্ঘ প্রবাস জীবনের পর মরদেহ ফিরল মাছখোলা ক্লাবমোড়ে, স্থানীয়রা জানালেন শেষ শ্রদ্ধা

দীর্ঘ প্রবাস জীবনের পর সৌদি প্রবাসী সাতক্ষীরা সদর উপজেলার ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা ক্লাবমোড় নিবাসী মরহুম আবু বকরের মরদেহ নিজ গ্রামে ফিরেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী)
সকাল ১০টায় মাছখোলা ক্লাবমোড়ের মাঠে তাঁর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

মরহুম আবু বকর দীর্ঘ ২৩ বছর চাকরির সুবাদে সৌদিতে ছিলেন। গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সৌদিতে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

যুব জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসেন’র পরিচালনায় জানাজা নামাজ পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

এছাড়া মাছখোলা বাজার মসজিদের ইমাম হাফেজ এরশাদ হুসাইনসহ আরও গণ্যমান্য ব্যক্তি বক্তব্য রাখেন। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা সকিবুর রহমান। দাফন শেষে দোয়া-মুনাজাত পরিচালনা করেন ৮নং ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন।

এই সময় উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক সহিদুর রহমানসহ এলাকার শিক্ষক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। স্থানীয়রা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে দোয়া-মুনাজাত করেন। মরহুম আবু বকরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

সাতক্ষীরায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি : আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • সাতক্ষীরার শাল্যে দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
  • কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা