সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

একাত্তরের পরাজিত শক্তি ও বিদেশি প্রভুত্ববাদী গোষ্ঠী এখনো দেশকে অস্থিতিশীল করার গভীর অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন ও স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ‘মেডিকেল ফিজিক্স’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে স্বাস্থ্যব্যবস্থার চেহারা পুরোপুরি বদলে যাবে। আগামী দুই বছরের মধ্যে এই খাতকে একটি আধুনিক ও নতুন রূপ দেওয়া হবে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ, মোট ৪১ হাজার ৩৯০ জন নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং প্রতিটি হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে দেশের স্বাস্থ্য খাতকে লাগামহীন লুটপাট ও ব্যক্তিস্বার্থে অর্থ উপার্জনের একটি ক্ষেত্রে পরিণত করা হয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের গত সাত মাসে স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এরই মধ্যে বেশ কিছু প্রশংসনীয় ও দৃষ্টিগোচর কাজ করা হয়েছে।

ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলা পর্যায়ে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্রেস্ট ক্যানসার ও যক্ষ্মা প্রতিরোধে দেশব্যাপী সচেতনতা বাড়ানোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবায় জনবলসংকট কাটাতে শিগগিরই সারা দেশে আড়াই হাজার দক্ষ নার্স নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা

সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ এরই মধ্যে শেষবিস্তারিত পড়ুন

সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী অর্থবছরের মধ্যেই দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের চেহারা আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

৭ নভেম্বর বিএনপির কর্মসূচিতে থাকছে যেসব আয়োজন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবেবিস্তারিত পড়ুন

  • সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
  • রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না: ঢাকা দক্ষিণ প্রশাসক
  • মিষ্টির সংরক্ষিত আসনে নতুন প্রার্থী মনোনয়ন বিএনপির
  • শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
  • মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত
  • এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট
  • তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
  • স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
  • নতুন নম্বরপ্লেট ভুল নিয়মে বানালে হতে পারে শাস্তি