শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ছাত্র আন্দোলনে আহতদের মাঝে চেক প্রদান, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে চিকিৎসার উদ্দেশ্যে দেবহাটায় আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক প্রদান করা হয়।
আর্থিক সাহায্যের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান।
উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, ছাত্র প্রতিনিধি আবু রায়হান, মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ।
এসময় দেবহাটার ৩ জনকে আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা ক্যাম্পের নায়েব সুবেদার ইমান আলী, মুক্তিযোদ্ধা জামসেদ আলম, ছাত্র প্রতিনিধি আবু রায়হান, মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।


সভায় সিদ্ধান্ত হয় যে, সকাল ৭ টা হতে বিকাল ৫টা পর্যন্ত কোন বিদ্যালয়ে কোচিং বা প্রাইভেট পড়াতে পারবে না। রাত ১০ টার পর চায়ের দোকান বন্ধ থাকবে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানবপাচার শুন্যের কোঠায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনকে আরো সক্রিয় থাকার জন্য নির্দেশ দেওয়া হয়। একই সাথে ইট ভাটায় মাটি বহনকারী অবৈধ যানবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর আগে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও ভোক্তা অধিকার আইন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা