শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জমি বিক্রির নামে প্রতারণা, আদালতে মামলা!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। দক্ষিণ সখিপুর গ্রামের আব্দুল কালামের ছেলে সরিফুল ইসলাম (৪২) বাদি হয়ে গত ২৮ জুন সাতক্ষীরা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে ১৬১৩/২৪ (সাত) মামলা দায়ের করেছেন। এতে মাঝ সখিপুর গ্রামের মৃত মোজাম্মেল বিশ্বাসের ছেলে আব্দুল জব্বার বিশ্বাস (৬৫) কে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সরিফুল ইসলামের নিকট থেকে আব্দুল জব্বার বিশ্বাস তথ্য গোপন করে সখিপুর মৌজায় ৩২৭১ খতিয়ানে বি.আর.এস ৫৪৩৭ দাগে ৯৩ শতক জমি ৪৫ লাখ বিক্রির চুক্তি করে। সেই অনুযায়ী সরিফুল ইসলাম ১০ লাখ টাকা জমির বায়না করেন। পরবর্তীতে সরিফুল ইসলাম জানতে পারেন বায়নাকৃত জমি সরকারি খাস সম্পত্তি। যা ইতোপূর্বে সরকার ৯৯ বছরের জন্য বন্দোবস্ত প্রদান করেছে। যার ফলে ওই জমি ব্যক্তি মালিকানায় কখনো রেকর্ড সম্ভব নয়। ঐ জমি না নিয়ে সরিফুল ইসলাম প্রদানকৃত টাকা ফেরত চাইলে ৩০ মার্চ বাংলাদেশ কৃষি ব্যাংক সখিপুর শাখায় আব্দুল জব্বার তার নিজ নামীয় চেকের মাধ্যমে ১০ লাখ টাকা প্রদান করে। পরে জব্বার বিশ্বাসের ব্যাংকে টাকা না থাকায় চেকের পাতাটি ডিজ অনার করে বিজ্ঞ আদালত ১১ জুন তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করে। এতে জব্বার বিশ্বাস ক্ষিপ্ত হয়ে সরিফুল ইসলামের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এসে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

এবিষয়ে মামলার বাদি সরিফুল ইসলাম জানান, আমার কাছে মিথ্যা তথ্য দিয়ে সরকারি জমি বিক্রি করার পর চেক দিয়ে প্রতারণা করে। তাছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মানুষের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে। আমি টাকা ফেরত চাওয়ায় আমাকে হয়রানি ও হুমকি দিচ্ছে। এমনকি জব্বার বিশ্বাস তার জমি থেকে মাটি কাটিয়ে নিয়ে পুকুর তৈরী করে। রংপুরে ছেলের বাসায় না গিয়ে সখিপুরের বাড়িতে থেকে সেখানে থাকাকালে তার জমিতে আমি পুকুর কেটেছি বলে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছে সে।

সরিফুল ইসলাম আরো জানান, কয়েক বছর আগে রাকিব নামের এক ব্যক্তি মোবাইল টাওয়ার বসানোর নামে আমাকে সহ দেবহাটা ও আশাশুনি উপজেলার বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। এতে আমি ব্যাপক ক্ষতিগ্রস্থ হই। যার ফলে কিছু দিন এলাকার বাহিরে থেকে ঋণ পরিশোধের জন্য কাজের উদ্দেশ্য যায়। কিন্তু সে আমাকে মিথ্যা ভাবে হয়ারানি ও হুমকি দিয়ে চলেছে। আমি আদালতের মাধ্যমে সুষ্ঠ ও সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

জব্বার বিশ্বাসের কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন এবং বিক্রিত জমি তার নিজের বলে দাবি করেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেনবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়