শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারিয়া আফরিন মিম (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলি চালক মনিরুল ইসলাম মুন্নাকে স্থানীয়রা আটক করেছে পুলিশে দেয়।

মারিয়া আফরিন মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নিহত শিশুর পরিবার অত্যান্ত গরীব হওয়ায় এবং তাদের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।

একই সাথে ট্রলি চালক সমিতির পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছে বলে জানতে পেরেছি। দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, মিম তার বান্ধবীদের সাথে স্কুলে আসছিল। এসময় ইটবহন করা একটি ট্রলি স্কুলের সামনে তাকে চাঁপা দেয়। ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয়রা ট্রলি চালককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের পরিবারের সাথে কথা বললে তারা ময়না তদন্ত না করার জন্য লিখিত দেয়।

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শিক্ষার্থী নিহত কেন্দ্র করে বিদ্যালয়ের কর্মসূচি বন্ধ ঘোষনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ