শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি: নিরাপদ ও টেকসই, আধুনিক কৃষি গড়ে তুলতে দেবহাটায় পার্টনার ফিল্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে প্রোগ্রাম অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসার মো.শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো.রফিকুল ইসলাম। এসময় প্রধান অতিথি জানান, কৃষিতে আধুনিক জাত উদ্ভাবন করে দেশে নিরাপদ খাদ্য উৎপাদন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাছাড়া অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে। সেই সাথে চাষের জমির স্বাস্থ্য রক্ষা ও ধারাবাহিক চাষের আওতায় আনতে হবে। আমরা কৃষদের জন্য বিভিন্ন প্রনোদনার ব্যবস্থা করেছি। আগামীতে উপকূল এলাকায় খাল ও পুুকুর খননের মাধ্যমে চাষের জন্য পানি সরবার ব্যবস্থা করা হবে। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব পালের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বাংলাদেশ বেতারের ফারুক মাহাবুব রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সেখ ইদ্রিস আলী, বিআরডিপি কর্মকর্তা সন্দিপ কুমার মন্ডল, সমবায় কর্মকর্তা মনোজিত মন্ডল, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সীমান্ত কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মনিরুল ইসলাম, আফজাল হোসেন, ইব্রাহিম খলিল, জাহিদ হোসেন, আলাউর রহমান সিদ্দিকী, আবুল কালাম আজাদ, ইউনুস আলী সহ এনজিও প্রতিনিধি, ৭০জন কৃৃষক-কৃৃষাণীরা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ইভটিজিং সহ সামাজিক অপরাধ রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

সাতক্ষীরার দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান
  • দেবহাটায় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে নেটওয়ার্কিং সভা
  • দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথঃ বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
  • দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
  • দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ
  • পত্রিকার পরিবেশক আলাউদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত
  • ‎সাইক্লোন শেল্টারের নকশায় মাঠ হারানোর শঙ্কা, দেবহাটায় সামাজিক মাধ্যমে সরব তরুণ সমাজ
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার