শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রস্তুতি সভা

দেবহাটা বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাওন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোর্তোজা মোহাম্মাদ আনারুল হক, বিআরডিবি চেয়ারম্যান আবুল কাশেম, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী বিআরডিবি কর্মকর্তা সোহরাব হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন হওয়ায় দিনটি বরণ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। শুরুতে সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার ঐতিহ্যবাহী বনবিবির বটতলায় পান্তা ভাত, চিংড়ি ভর্তা, মাছ ভাজি খাওয়ার আয়োজন করা হবে। র‌্যালীতে বাংলার ঐতিহ্য তুলে ধরে একটি বিশাল র্র‌্যালী করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া বটতলায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সভায়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫বিস্তারিত পড়ুন

দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট (SAFAL forবিস্তারিত পড়ুন

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত