সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বেহালরাস্তা সংস্কার করলেন জামায়াতে ইসলামী

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ৯নং ওয়ার্ডের জনগনের চলাচলে অনুপযুক্ত একটি রাস্তা সংস্কার কাজে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখা। শনিবার (২ নভেম্বর) সকালে কুুলিয়ার ভেন্নাপোতায় বেহালদশা ওই রাস্তা চলাচলের উপযোগী করতে ইটের খোয়া ও বালি দিয়ে রাস্তা মেরামত কর্মস‚চির উদ্বোধন করা হয়।

কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা জামায়াতে আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা অলিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান মোল্লা, বায়তুলমাল সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, ইউনিয়ন সমাজকল্যাণ বিভাগের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, সেক্রেটারী আফতাবুজ্জামান, বায়তুলমাল সেক্রেটারী আব্দুল সাত্তার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোজাহিদুল আলম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিক, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিমুজ্জামান, ওয়ার্ড সভাপতি (উত্তর) আব্দুস সবুর সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল, কর্মী ও সমর্থক মন্ডলী।

রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন কালে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময়ই মানুষের পাশে থেকে কাজ করে। জনগনের জীবন ধারণে সাময়িক যে অসুবিধাগুলি লক্ষ্য করছি সেটি মানবিকতার দৃষ্টিতে সাধ্যমত চেষ্টা করবো সমাধান করতে। এই জন্য ইউনিয়নবাসীসহ সকল সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভবিস্তারিত পড়ুন

দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেবহাটা প্রতিনিধি: ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন
  • ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী
  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা