সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ওয়েলফেয়ার কমিউনিটির আয়োজনে হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় শহীদ কাশেম পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ওয়েলফেয়ার কমিউনিটির আহবায়ক ফয়সাল কবির’র সভাপতিত্বে ও দেবহাটা আহছানিয়া মিশন জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী ফজলুর হক আমিনি’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, পারুলিয়া সেট মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমান, ওয়েলফেয়ার কমিউনিটির সদস্য ইমরান তাহির, আহাদুল ইসলাম রকি, মাসুম বিল্লাহ, আশরাফুল ইসলাম, আবু রায়হান, মাসুম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১৬ জন ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর