দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ


দেবহাটা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দেবহাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার পাল। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে মো. আফজাল হোসেন, মো. আবুল কালাম আজাদ, মো. জিয়াউর রহমান, মোস্তফা মোস্তাক আহম্মদ, মো. মনিরুল ইসলাম, আহমাদ সাঈদ, মো. আলাউর রহমান সিদ্দিকী, মো. জাহিদুজ্জামান, মো. ইব্রাহিম খলিল এবং মো. ইউনুস আলীসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তালিকাভুক্ত ৩ হাজার ৪০০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি করে উন্নত জাতের সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি/টিএসপি সার এবং ১০ কেজি করে এমওপি (পটাশ) সার প্রদান করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ
দেবহাটায় পল্লী বিদ্যুতের অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন একবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় বিএনপির বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা উপজেলারবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
“করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে দেবহাটায়বিস্তারিত পড়ুন


