দেবহাটার সখিপুর আহ্ছানিয়া মিশনে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত


দেবহাটায় সখিপুর আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নলতা পাক রওজা শরীফের প্রয়াত খাদেম আলহাজ্ব মৌলভী আনছার উদ্দিন আহমেদ, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রয়াত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ, সখিপুর আহ্ছানিয়া মিশনের প্রয়াত সভাপতি আলহাজ্ব ছালামতুল্যা গাজী (প্রাক্তন চেয়ারম্যান) এবং প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি মোকলেছুর রহমানের স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সখিপুর আহ্ছানিয়া মিশনের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।
সখিপুর আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আনসার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম।
দ্বিতীয় বক্তা হিসেবে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নলতা শানপুকুর জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ আব্দুল হাকিম।
এছাড়া হামদ, নাত, কিয়াম ও মুর্শিদি পরিবেশন করেন মোহাম্মদ আনিসুর রহমান।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মুকুল, সরদার আমজাদ হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল।
এছাড়া নলতা ও সখিপুর আহ্ছানিয়া মিশনের বিভিন্ন পর্যায়ের আশেকে এলাহী, খাদেম ও ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে মরহুমদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা
দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও সরিষার বীজ বিতরণ
দেবহাটা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজারবিস্তারিত পড়ুন


