সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত

দেবহাটা প্রতিনিধি: সরকারি নির্দেশনার আলোকে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজে যথাযোগ্য মর্যাদায় বিশ্বমানবতার মুক্তির দূত, আখেরী জমানার নবী হযরত মোহাম্মদ (স.) এই ধরাধামে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আওয়াল আগমনকে কেন্দ্র করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে পূর্ব নির্দারিত কর্মসূচী অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত, হামদ/ নাত ও কুইজ প্রতিযোগিতা, আলেচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন হেলথ ও ওয়াশ সেক্টরের পরিচালক,কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ আব্দুল মজিদ এর একমাত্র পুত্র এবং কলেজের সাবেক শিক্ষার্থী ইকবাল মাসুদ।
জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য মো: আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষক কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো.আকবর আলী, ইসলামী শিক্ষা বিভাগীয় প্রধান আলহাজ্জ শেখ হাবিবউল্লাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: মনিরুল ইসলাম, কৃষি শিক্ষা বিভাগের প্রধান মো: আব্দুর রহমান ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো. মনিরুজ্জামান (মহসিন)।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে বিজ্ঞান ২য় বর্ষের তথা জাতীয় শিক্ষা সপ্তাহ’২৪ এর দেবহাটা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী রোভার হাফেজ মো: আলমগীর হুসাইন।
অনুষ্ঠানে মিলাদ শরীফ পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ শেখ হাবিবউল্লাহ ও শিক্ষার্থী হাফেজ মো: আলমগীর হুসাইন।
সবশেষে দোয়া পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: মনিরুল ইসলাম।
১৬ সেপ্টেম্বর’২৪ সোমবার বেলা ১১ টা হতে কলেজের প্রশাসনিক কাম বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম হয়েছেন শিক্ষার্থী হাফেজ মো: আলমগীর হুসাইন ও ২য় হয়েছেন মো: শরফুদ্দীন।
হামদ/ নাত প্রতিযোগিতায় ১ম হয়েছেন মো: শরফুদ্দীন ও ২য় সুরাইয়া পারভীন।
রাসুল (স.) এঁর জীবনাদর্শ উপর কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছেন মো: মুরশীদুল ইসলাম ও ২য় হয়েছেন হাফেজ মো: আলমগীর হুসাইন।
এ সময় কলেজের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার রাশিদুল সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন- মহানবী হযরত মোহাম্মদ (স.) ৬৩ বছর জীন্দেগীতে ইসলাম প্রচার করতে যেয়ে প্রতিপক্ষ কর্তৃক সমস্ত জুলুম, নির্যাতন সহ্য করেও কাউকে কখনও আঘাত দেননি,বদদোয়া দেননি। আস্তে আস্তে তিনি সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে মক্কা বিজয় করেন। উত্তম চরিত্র,গুণাবলী ও বিশ্বতার প্রতিক মক্কার বাতি মদিনার জ্যোতি বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) এঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে তাঁর আদর্শ আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যদি প্রত্যেকের জীবনে কিছুটা হলেও বাস্তবায়ন ঘটাতে পারি তাহলে জন্ম সার্থক হবে এবং পরিবার, সমাজ তথা রাষ্ট্র সবদিক দিয়ে এগিয়ে যাবে।
সুতরাং মহামানব হযরত মুহাম্মদ (স.) এঁর জীবনাদর্শ অতি দ্রুত পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির জন্য বর্তমান সরকারের নিকট আহ্বান জানান আলোচকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর