শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সরকারি খান বাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষের দায়িত্বে অধ্যাপক সাবীর হোসেন

দেবহাটা উপজেলার সখিপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সিনিয়ারিটির ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোল্লা সাবীর হোসেন। তিনি ১১ আগস্ট ২০২০ তারিখ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

কলেজের শিক্ষক মিলনায়তনে ১০ আগস্ট সোমবার বেলা ১১ টা হতে একাডেমিক বোর্ড মিটিং পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গণিত বিভাগীয় প্রধান, প্রতিষ্ঠাকালীন ১১ জনের শেষ শিক্ষক বাবু পবিত্র মোহন দাশ’র চাকরির বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় শেষ কর্মদিবসে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে পবিত্র মোহন দাশ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও সদ্য সাবেক অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন অপর শিক্ষক ও সদ্য সাবেক উপাধ্যক্ষ আলহাজ্জ মো. আব্দুল মজিদ।

কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান এর সঞ্চালনায় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. আবু তালেব প্রমূখ।

একাডেমিক কাউন্সিলের বিভিন্ন বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশ তার চাকরি জীবনের নানা স্মৃতি উল্লেখপূর্বক কলেজ সরকারিকরণ হওয়ার পরও ২০২০ সালে কলেজ থেকে তার পূর্বে বেসরকারিভাবে অবসরে যাওয়া অপর ৩ জন শিক্ষকদের ন্যায় মনকষ্টের কথা ব্যক্ত করেন।

পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ ও পীর কেবলার নামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কলেজটির লেখাপড়ার মান সহ সর্ববিষয়ে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে পারে সেজন্য সকলের প্রতি আহবান জানান বক্তাগণ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান